বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত হাতকাটা আমজাদ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁয়ের শীর্ষ ডাকাত ও ছিনতাইকারী জঙ্গি সোহানের প্রধান সহযোগী ডাকাত হাত কাটা আমজাদকে(২৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ডাকাত হাতকাটা আমজাদকে গ্রেফতার করে সোনারগাঁ থানার এসআই(নিঃ)/ মোঃ সামরুল হোসেন, এসআই মোঃ ছারোয়ার হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

কুখ্যাত ডাকাত/চাঁদাবাজ হাত কাটা আমজাদ @ রকি (২৮) সোনারগাঁ উপজেলার বারদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুর রহমান জানান আসামী হাত কাটা আমজাদ ওরফে রকি (২৮) এর বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হাত কাটা আমজাদ জানায় যে, তার সহযোগী ডাকাত চক্রের ১০ জন সদস্য

সহ অন্যান্য ডাকাতেদের নিয়ে সোনারগাঁ থানা এলাকায় চাঁদাবাজি সহ সোনারগাঁ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলের

প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় ডাকাতি করার কথা স্বীকার করে। আসামী হাত কাটা আমজাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.