মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম আহত-২

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে নুরে আলম (৪৬) নামে এক সুতা ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র এস এস পাইপ, ছুড়ি ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার (৩ মে) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কালাদরগাহ সংলগ্ন মুক্তিশপুর গ্রাম এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এঘটনায় সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, ব্যবসায়ী নুরে আলম সকাল সাড়ে ৬টার দিকে সুতার কারিগরকে ডাকতে মুক্তিশপুর কালাদরগাহ এলাকায় যায়। এ সময় পূর্বে থেকে ওতপেতে থাকা একই এলাকার মনিরের ছেলে আবু কালাম(৩৬), নাঈম(৩০), মৃত কালাচানের ছেলে গুলজার(৪৮), মনির(৬০), গুলজারের ছেলে জুবাইর(২২) ও সিহাম(২০) দেশীয় অস্ত্র ছুড়ি, এস এস পাইপ, দা, চাপাতি, লোহার রড নিয়ে আতর্কিত হামলা চালায়। হামলায় আবু কালামের ছুড়ির আঘাতে ব্যবসায়ী নুরে আলমের মাথা মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে পিটিয়ে নীলাফুলা জখম করে। এসময় বিবাদী নুরে আলম মাটিতে লুটিয়ে পড়লে বিবাদীরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটায়। তার ডাক চিৎকারে ছেলে ইয়াছিন আরাফাত(২২) এগিয়ে আসলে তাকেও বিবাদীরা লোহার রড দিয়ে পিটায় এবং ছুড়ি দিয়ে পায়ে কোপ দেয়। আশে পাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী ব্যবসায়ী নুরে আলম বলেন, আমি ভাগলপুর এলাকায় টিসি সুতার ব্যবসা করি। বিবাদীদের সাথে আমার শশুরবাড়ির জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। কয়েকবছর আগেও তারা আমাকে হামলা চালিয়ে মারধর করায় আমি তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছিলাম। এরই ধারাবাহিকতায় আজ ৩ মে শনিবার আনুমানিক সকাল সাড়ে ৬ ঘটিকার সময় কারিগরের খোজে কালা দর্গা মুক্তিশপুর এলাকায় যাই। সেখানে পৌঁছামাত্র পূর্বে থেকে ওতপেতে থাকা উপরে উল্লেখিত বিবাদীরা বিনা কারনে আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার মাথায় ৪টি সেলাই করা হয় এবং আমার ছেলে ইয়াছিনের পায়ে ৩টি সেলাই করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.