মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

সোনারগাঁও পৌরসভা এলাকায় ভাই ভাতিজাদের দ্বারা নির্যাতনের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদক,

৩রা মে রোজ শনিবার সকাল ১০: ঘটিকর সময় সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় অর্থাৎ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে হোন্ডার গ্যারেজ এলাকায় আপন ভাইদের মধ্যে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জিয়াউদ্দিন জীবন বলেন, আমি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে হোন্ডার গ্যারেজ এলাকায় বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করে আসছি। তার পাশাপাশি আমাদের ভাই -ভাতিজারাও বসবাস করছেন। তারা আমার ৮.৫০ শতাংশ জায়গা জমি জোরপূর্বক দখল করার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি -ধামকি দিয়ে আসছে। আমি দোকান তৈরি করার জন্য ইট বালু, সিমেন্ট নিয়ে আসলে তারা বাধা দেয়। তারা ৩০/৪/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় ২০/২৫ জনের একটি দল আমার দোকানের লোহার রড, অ্যাঙ্গেল এগুলো কেটে নিয়ে এবং বাড়ীতে প্রবেশ করিয়া জ্বালানোর গ্লাস ভেঙ্গে ঘরের ড্রয়ার ভেঙ্গে নগদ ৬ লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় । আমার স্ত্রীর ডাক- চিৎকারে আশেপাশের লোকে এগিয়ে আসলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
আসামীরা হলেন ১।নং আসামী আমার ভাই রিপন( ৫০)পিতা মৃত জমির উদদীন ২।নং আসামী দুলাল(৭০) পিতা মৃত জমির উদদীন, ৩।নং আসামী সজীব (৩০) পিতা দুলাল ৪।নংআসামী বাবুল( ৬০)পিতা মৃত জমির উদদীন সর্ব সাং সাহাপুর ৫।নং আসামী দবীর উদদীন (৩৫) পিতা মৃত জমির উদদীন, ৬।নং আাসামী জসহের মোল্লা (৬০) পিতা- অজ্ঞাত সাং হাতকোপা সোনারগাঁ পৌরসভা।

এ বিষয়ে জিয়াউদ্দিন জীবন ভাইদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.