শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনাগাঁও পৌর রাস্তা রক্ষায় ভারী যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৫০ Time View

নিজস্ব প্রতিবেদক,

সোনারগাঁও পৌর এলাকায় শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচলের কারণে বিদ্যুতিক তার বিচ্ছিন্নসহ ব্রীজ কালবাট ও রাস্তাঘাটের ক্ষতি করার প্রতিবাদে।
বৃহস্পতিবার ৮ই মে দুপুরে সোনারগাঁও পৌরসভার উদ্ববগঞ্জ বটতলা বাজারের সামনে সোনারগাঁও পৌরসভার রাস্তা রক্ষা ও ভারী যানবাহন চলাচল না করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করা হয়। সোনারগাঁও পৌরসভার পাশের দুটি ইউনিয়নে গড়ে উঠেছে ছোট বড় অসংখ্য শিল্প কারখানা। যার ফলে প্রতিনিয়তই শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচল করার কারণে পৌরসভার বিভিন্ন রাস্তা ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে,বিশেষ করে একদিকে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থাকে সে সাথে শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহনের চলাচলের কারণে সাধারণ পথচারীদের ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এ বিষয়ে সোনারগাঁও পৌরসভার সচিব মাশরেকুল আলম এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন সোনারগাঁও পৌরসভার বাহিরে অবস্থিত বেশ কিছু কোম্পানির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাগুলো বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে এবং চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। রাস্তা দিয়ে ওভারলোড ও ভারী যানবাহন যেন না চলাফেরা করে সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা রহমান রহমান বলেন,পৌরসভার বাহিরে কোম্পানিগুলোর অবস্থান হওয়া সত্বেও তাদের ভারী যানবাহন অধিকাংশ পৌরসভা রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু দুঃখের বিষয় হল তারা পৌরসভা কে কোন ধরনের ট্যাক্স দিচ্ছে না। অথচ পৌরবাসীর ট্যাক্সেই রাস্তাঘাট সহ পৌরসভার উন্নয়ন হয়, কোম্পানির গাড়িগুলো বছরের পর বছর রাস্তা ব্যবহার করে ছোট বড় অসংখ্য গর্ত করে ফেলছে

স্থানীয় পৌরসভার বাসিন্দারা তার কাছে অভিযোগ করেন বেশ কয়েকবার কোম্পানির বড় বড় গাড়িগুলা বৈদ্যুতিক তার ছিড়ে ফেলে সেই সাথে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে, এ বিষয়ে আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিলেও কোম্পানির গাড়িগুলো নিয়ম-নীতির তোয়াক্কা না করে তাদের মন মত ভাবে ভারী যানবাহন চালাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা জানান, সড়কটি বেশ গুরুত্বপূর্ণ একটি যোগাযোগের মাধ্যম। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। মূলত সড়কটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপরদী কাছাকাছি হওয়ায় আশপাশের বেশ কয়েটি শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন ট্রাক, কভার ভ্যান, লরী প্রতিনিয়ত চলার ফলে আমাদের কষ্টের অর্জিত টাকা পৌরসভার ট্যাক্স দেই, আর সে ট্যাক্সে হয় পৌরসভার উন্নয়ন,কিন্তু দুর্ভাগ্য কয়েকটা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলার ফলে নষ্ট হচ্ছে আমাদের সম্পদ, তাই কোম্পানির সকল ভারী যানবাহন যেন পৌরসভার কোন রাস্তা ব্যবহার না করতে পারে তাই এই মানববন্ধনের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.