বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর নেতৃত্বে প্রতিবাদ-মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৫১ Time View
  1. নিজস্ব প্রতিবেদক।

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।

রবিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোগরাপাড়া চৌরাস্তায় এ সমাবেশে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল নিয়ে যোগদান করেন

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলআমিন সরকার,নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম সামসু,সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নাননু, সহসভাপতি আরমান মেরাজ,রবিন আহমেদ সফিকুল ইসলাম খান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন

এসময় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.