শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে আ’লীগ নেতার বাড়িতে হামলা লুটপাট ও ভাঙচুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৯২ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর হোগলা গ্রামে সংঘবদ্ধ সন্ত্রাসীদের হামলায় এক গৃহবধূর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী রেশমা বেগম অভিযোগ করে জানান, সন্ত্রাসীরা তার বাড়ি থেকে নগদ পাঁচ লাখ টাকা ও প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে। হামলার সময় তাকে ও তার ছেলেকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

থানায় দেওয়া লিখিত অভিযোগে রেশমা বেগম উল্লেখ করেন, গত ৭ মে, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ৩০ জনের বেশি সশস্ত্র হামলাকারী তার চর হোগলা সাকিনস্থ বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে বাড়ির গেটের তালা ভেঙে প্রহরী আব্দুর রহমানকে মারধর করে। এরপর ঘরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়ে লুটে নেয় ৬টি এয়ার কন্ডিশনার, ২টি ফ্রিজ, নগদ পাঁচ লাখ টাকা এবং আলমারিতে রাখা প্রায় ৪৫ ভরি স্বর্ণালঙ্কার।

রেশমা বেগম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি না মানায় পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলার সময় বাড়িতে থাকা মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের অধিকাংশই এলাকার পরিচিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত ফারুক অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হলেও বর্তমানে জামিনে মুক্ত হয়ে ফের ত্রাস সৃষ্টি করছে। আরেক অভিযুক্ত শাহাদাতের বিরুদ্ধেও একাধিক চাঁদাবাজি ও হত্যার মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার রাতে একই চক্র আশপাশের আরও কয়েকটি বাড়িতেও হামলা চালিয়েছে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সচেষ্ট রয়েছে।”

ভুক্তভোগী পরিবার অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.