মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

সোনারগাঁয়ে পূর্ণমিলনী এবং নবীনদের সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৪৮ Time View

নিজস্ব প্রতিবেদক,

পুনর্মিলনী এবং নবীনদের সংবর্ধনা ২০২৫
জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টন’ এসোসিয়েশন অব সোনারগাঁও ২০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও নবীনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের। শনিবার (১০ ই মে ) সোনারগাঁ উপজেলার পৌর এলাকার রয়েল রিসোর্টে সকালে এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে রয়েল রিসোর্ট।
সকাল ১০ টায় উক্ত সংগঠনের সভাপতি মুহসীন সরকার এর সভাপতিত্বে এবং গাজী মাহমুদুল হাসান ও এডিএম বাকির জুয়েল এর সঞ্চালনায় পবিত্র কুরআন পাঠের মধ্য দিয়ে শুরু করা হয়, কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সে সাথে রাফেল ড্র মতবিনিময় ও বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। জগন্নাথ ইউনিভার্সিটির প্রবীণ এবং নবীনদের সমন্বয়ে প্রায় ১২০ জন উপস্থিত হন।
নবাগত আরেক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ দিন পরে একত্রিত হতে পেরেছি। নতুন সহপাঠী পাচ্ছি, সিনিয়র ভাই বোনদেরসহ পাঠীদের সঙ্গে পরিচয় হচ্ছে, ভালোই লেগেছে। জগন্নাথ ইউনিভার্সিটির অনেক শিক্ষার্থী রয়েছেন আমাদের এ সোনারগাঁয়ের এত সুন্দর একটি আয়োজন এর মাধ্যমে সবার সাথে পরিচিত হওয়ার সুযোগ হবে এটা ভাবিনি। এ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে গর্ববোধ করছি।এখন শুধু ভালোভাবে এই স্তরের পড়াশোনা এই প্রতিষ্ঠান থেকে শেষ করবো এই প্রত্যাশাই করি।
এতে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রবীণরা বলেন জগন্নাথ ইউনিভার্সিটির অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.