নিজস্ব প্রতিবেদক,
সোনারগাঁয়ে ৩২টি পৌরসভাকে অন্তর্ভুক্ত করে পানি সরবরাহ, মানববর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত স্যানিটেশন বিষয়ক একটি কর্মশালা সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন প্রকল্পের অংশ হিসেবে আয়োজন করা হয়।
এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি রক্ষা ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার কৌশল নিয়ে আলোচনা ও পরিকল্পনা প্রণয়ন।
কর্মশালায় প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ। সঞ্চালক হিসেবে ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ বাবুল আখতার।
কর্মশালার সভাপতিত্ব করেন সোনারগাঁও পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অপরিহার্য।”
আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌরসভা হিসাবরক্ষক মোঃ গোলাম হাছ নায়েন, সোনারগাঁও পৌরসভা সহকারী কর আদায়কারী ( ভারপ্রাপ্ত ) মোঃ ইয়াছিন কবির, সোনারগাঁ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবক মোঃ আব্দুল হাই, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান মোঃ ফিরোজ মিয়া- পাটলপাড়া,সমাজসেবক সান্টু মোল্লা:- অর্জুন্দী, সমাজসেবক হাফেজ আহাম্মদ আদমপুর বাজার কমিটির সভাপতি মোঃ সাইফুল কবির মোল্লা মাসুম, সাধারণ সম্পাদক, আদমপুর বাজার কমিটির মেহেদী হাসান শাহিন ভূঁইয়া, আদমপুর সরঃপ্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা সুলতানা, হাফেজ মাওলানা মেড ছিদ্দিকুর রহমান, এটিএম মিডিয়া কমিউনিকেশনের নারায়ণগঞ্জ জেলা ইনচার্জ সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ,
দৈনিক ইত্তেফাক সোনারগাঁও উপজেলা প্রতিনিধি অসিত কুমার, কালেরকন্ঠে সোনারগাঁ প্রতিনিধি গাজী মোবারক। মোঃ মোক্তার হোসেন, সাংবাদিক মোঃ সামির সাংবাদিক, হাফেজ মাওলানা মিজানুর রহমান, খতিব, ওয়াহিদুজ্জামান প্রমুখ। উপস্থিত অংশগ্রহণকারীরা পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বাস্তবভিত্তিক মতামত ও সুপারিশ তুলে ধরেন।