শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় প্রায় এক হাজার অবৈধ দোকান উচ্ছেদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১০২ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগন্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া উদ্যোগে গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় সোনারগাঁ উপজেলাকে পরিস্কার-পরিচ্ছন্ন ও যানজটমুক্তকরণের মাধ্যমে জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে বৃহস্পতিবার ১৫ মে সকাল থেকে বিকেল পর্যন্ত ৬ ঘন্টাব্যাপী সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি জায়গায় গড়ে উঠা সকল অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন মিস্টির দোকান,ঔষধের ফার্মেসী ফলের দোকানসহ প্রায় ১ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

দিনব্যাপী এ অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুরুল মোর্শেদ,সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ,সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান, কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ সহ অন্যান্য পুলিশ সদস্যরা।এছাড়া উপস্থিত ছিলেন আনসার সদস্যসহ ৫০ জন গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।উচ্ছেদ অভিযানে সহযোগী হিসেবে ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যগণসহ পল্লী বিদ্যুতের কর্মীগণ।

উপজেলা প্রশাসন বলেন এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।অবৈধ দোকান কিংবা কোন স্হাপনা নির্মাণে যদি কেউ উপজেলা প্রশাসন এর নাম ব্যবহার করে আর্থিক লেনদেন করে থাকে তাহলে অবিলম্বে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।তাছাড়া অবৈধ দোকান স্হাপনে সহায়তাকারী সম্পর্কে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.