শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে পালিত হলো বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি’র ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের হলরুমে বাংলা টিভির সোনারগাঁ ও বন্দর উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও কামরুজ্জামান রানার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান। বক্তারা বলেন “বাংলা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সারাদেশে জনপ্রিয় চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছে এবং দর্শকদের মনে স্থান করে নিয়েছে।”

বাংলা টিভি আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বাংলা টিভির সোনারগাঁও ও বন্দর প্রতিনিধিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রতিদিনের সোনালী উপজেলা প্রতিনিধ মাজহারুল ইসলাম, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার সামির সরকার সবুজ,সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানা, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সংবাদ এর সোনারগাঁ প্রতিনিধি মোক্তার হোসেন,দৈনিক খবরের কাগজের মো: ইমরান হোসেন, দৈনিক ট্রাইবুনালের এসএম মনির হোসেন, দৈনিক মুক্তখবরের শাহিন সাকি,দৈনিক নতুন সময় তৌরব হোসেন, আরাফাত হোসেন সিফাত দৈনিক প্রথম সূর্যোদয়,সোনারগাঁ মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ সংযোগ এর জেলা প্রতিনিধি রিপন রেজা, দৈনিক স্বাধীন সংবাদ এবং দি বাংলা ইনডিপেনডেন্ট নিউজ এর স্টাফ রিপোর্টার মোঃআমজাদ হোসেনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.