বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সমাজ গঠনে সুশীল সমাজ ও গণমাধ্যমের ভূমিকা ও করণীয় মত বিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২১ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় অনুষ্ঠিত হলো সামাজিক অবক্ষয় রোধে সুশীল সমাজ ও গণমাধ্য এর ভূমিকা
২০শে মে রোজ মঙ্গলবার বিকেল ৪:০০ঘটিকার সময় নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের হলরুমে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে সোনারগাঁয়ে সুস্থ সমাজ গঠনে সুশীল সমাজ ও গণমাধ্যমের ভূমিকায় মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি, ধূমপান, পরিচ্ছন্নতার অভাব, নাগরিক অধিকার হরণ এবং নিরাপত্তাহীনতার অবক্ষয় রোধের জন্য মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ সময় “সামাজিক অবক্ষয় রোধে সুশীল সমাজ ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় রেনাসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি।

এ সময় সমস্যার গভীরতা ও প্রতিকারের উপায় সম্পর্কে বক্তারা বলেন, মাদকাসক্তি আজ কিশোর-তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের উত্থান রোধে সামাজিক নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, ধূমপানের প্রতি তরুণদের আকর্ষণ শুধু স্বাস্থ্য নয়, নৈতিকতাকেও ক্ষতিগ্রস্ত করছে। গণমাধ্যমকে ধূমপানবিরোধী প্রচারণায় আরও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় দুর্নীতি ও গণমাধ্যমের ভূমিকায় সাংবাদিকরা বলেন, এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যাধিতে পরিণত হয়েছে। দুর্নীতি রোধে গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকতা এবং জনমত গঠন একান্ত প্রয়োজন। তারা আরো বলেন, “সত্য প্রকাশে ভয় নয়, বরং সামাজিক দায়িত্ববোধ থেকেই সংবাদ মাধ্যমকে কাজ করতে সুযোগ তৈরির সহযোগিতা করতে হবে।”

পরিচ্ছন্নতা, অধিকার ও নিরাপত্তা সম্পর্কে বলেন, পরিচ্ছন্নতা শুধু নগর সৌন্দর্য নয়, এটি নাগরিক সংস্কৃতির অংশ। শহর ও গ্রামের প্রতিটি মানুষকে নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সচেতন হতে হবে।
তারা আরও বলেন, নারীর নিরাপত্তা, শিশুর অধিকার, সংখ্যালঘু ও প্রতিবন্ধী নাগরিকদের মর্যাদা রক্ষা ছাড়া কোনো সভ্য সমাজ গড়ে উঠা সম্ভব নয় ।
এ সময় রেনাসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, “আমরা যদি এখনই এগিয়ে না আসি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম চরম ভাবে সামাজিক বিপর্যয়ের মুখে পড়বে। গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সমন্বয়ে আমরা একটি নিরাপদ, মানবিক ও নৈতিক সমাজ গড়তে পারব। ”

এ সময় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এর সভাপতি মোহাম্মদ আতাউর রহমান এর সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নিরা, সোনারগাঁ টুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ,
স্বেচ্ছাসেবক মোহাম্মদ সানাউল্লাহ ব্যাপারী, শিশু ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সভাপতি সরদার এম এ মঈন, শিক্ষক মোঃ তাজুল ইসলাম,সম্মানদী জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ ফয়সাল মিয়া, সাংবাদিক মোহাম্মদ শাহজালাল, সাংবাদিক মোহাম্মদ তানভীর আহমেদ, , সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মিজানুর রহমান, নাট্য পরিচালক আব্দুল মালেক ও আব্দুল হক সাহেব, সোনারগাঁও উপজেলা মানবাধিকার সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.