শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনকে প্রার্থী হিসেবে দেখতে চান বিএনপির একাংশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে দেখতে চান সোনারগাঁয়ের বিএনপি এক অংশের নেতাকর্মীরা।
শনিবার (২৪ মে) বিকেল ৫টায় সোনারগাঁ পৌরসভার ঐতিহাসিক পানাম নগরের একটি পিকনিক স্পটে সাবেক জেলা যুবদল নেতা শাহাআলম মুকুলের সভাপতিত্বে ও শহিদুল রহমান স্বপন এর সঞ্চালনায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আপনাদের ভালোবাসা, আন্তরিকতা ও অনুরোধ আমাকে আপ্লুত করেছে। আমি এই আহ্বানকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। তবে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সময়মতো কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে, সেটিই পালন করবো।
তিনি আরও বলেন, আমি সবসময় দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেছি এবং করবো। একটি সংগঠিত, গ্রহণযোগ্য ও শক্তিশালী বিএনপি গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা বলেন, মুহাম্মদ গিয়াসউদ্দিন একজন পরীক্ষিত নেতা, যিনি মাঠের রাজনীতিতে সক্রিয় এবং গণমানুষের সঙ্গে সম্পৃক্ত। তার নেতৃত্বেই সোনারগাঁয়ে বিএনপি আরও সুসংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেলা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ আলম প্রধান, এনামুল হক রবিন,পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.