মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

সোনারগাঁয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭৬ Time View

নিজস্ব প্রতিবেদক,

২৭ মে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।

প্রতিযোগিতায় সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ বনাম আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নিগার আক্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান। তার বক্তব্যে বলেন দুর্নীতি শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এটি নৈতিক অবক্ষয়ের সূচক এবং উন্নয়নের পথে বড় অন্তরায়। দুর্নীতি দমন শুধু আইন প্রয়োগ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনের মূল শক্তি তরুণ প্রজন্ম।

তোমরা যারা আজ বিতর্কে অংশ নিয়েছো, তোমরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। তোমাদের ভাবনা, যুক্তি ও মতামতই সমাজকে সচেতন করবে। এই ধরনের প্রতিযোগিতা তোমাদের চিন্তাশক্তি বিকাশে যেমন সহায়তা করবে, তেমনি দুর্নীতির বিরুদ্ধে সাহসী অবস্থান নিতে উদ্বুদ্ধ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, নারায়ণগঞ্জ-এর উপ-সহকারী পরিচালক মশিউর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন,ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক পীর মোহাম্মদ এবং রেক্টর ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষিকা অতসী রশিদ এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সাইফুর রহমান আহসানি প্রভাষক, গজারিয়া কুমিল্লা কলেজ।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং বক্তারা বলেন, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী মানসিকতা গঠনে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.