শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

কলতাপাড়া মাদ্রাসা শীঘ্রই কামিল শ্রেনীতে উন্নীত হবে: ডক্টর ইকবাল ভূঁইয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৮৫ Time View

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী কলতাপাড়া ফাজিল মাদ্রাসাকে শীঘ্রই কামিল শ্রেনীতে উন্নীত করা হবে এবং জেলার মধ্যে শ্রেষ্ঠ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কথা বলেছেন নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

গত ২৪শে মে শনিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ মনোনয়ন দেওয়া হয়।

ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, কলতাপাড়া মাদ্রাসাটি অনেক পুরনো ও ঐতিহ্যবাহী হলেও গত দুই দশকে এখানে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। শিক্ষার মানের দিক থেকেও অনেক পিছিয়ে পড়েছিল। তাই শীঘ্রই কামিল শ্রেনীতে উন্নীত করে, এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে শুধু সোনারগাঁ নয়, বরং জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এবং উঁচু মানের আলেম ও মুফাসসিরে কোরআন তৈরির দায়িত্ব এই গভর্নিং বডির।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব মাদ্রাসাটিকে কামিল শ্রেনীতে উন্নীত করা হবে এবং আলিম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালু করা হবে। ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে কথা বলে বিষয়গুলো নিশ্চিত করেছি।

মাদ্রাসাটিকে একটি মডেল ও আধুনিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

জানাগেছে, দায়িত্ব পাওয়ার পর প্রথম ২৭ মে মঙ্গলবার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য মাদরাসায় যান প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.