শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁও পৌর এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১৯ Time View

নিজস্ব প্রতিবেদক,

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেল সন্ধ্যায় পৌরসভার হল রুমে দোয়া ও আলোচনা সভায় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশাররফ এর সঞ্চালনায় ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন,হাজী জাহাঙ্গীর, আবু সাঈদ, স্বপন আহমেদ, সালাউদ্দিন সেলিম, কবির হোসেন,জসীমউদ্দীন, ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক দর্শনের ওপর গুরুত্বারোপ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আলোচনার পর শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.