নিজস্ব প্রতিবেদক,
সোনারগাঁ উপজেলায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) আশরাফুল ইসলাম আশরাফ প্রধান এর বাড়ির লাকী ডকইয়ার্ড বালুর মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায়। উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন সঞ্চালনায় ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ও সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদ শাহ আলম মুকুল, এছাড়াও আর উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপিরনেতৃবৃন্দসহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, সামনে নির্বাচন, এই নির্বাচনের আগে অনেক বিভ্রান্তিকর কথা শুনবেন, সেই সব কথায় আপনারা কান দিবেনা। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি ধানের শীষ নিয়ে নির্বাচিত হই, তাহলে সোনারগাঁ উপজেলাকে মডেল উপজেলা করতে যা লাগে তা আমি করবো। আসুন আমরা ঐক্য হয়ে কাজ করি, বিএনপিকে শক্তি করতে সবাই মিলেমিশে একসাথে কাজ করা আহ্বান জানান, তিনি আরও বলেন বিএনপি একটি বৃহত্তম বড় দল তাই এখানে প্রতিযোগিতা থাকবেই ছোট মন নিয়ে সংসদ নির্বাচন করা যায় না বা নেতৃত্ব ও দেওয়া যায় না।