বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে বিএনপির পৃথক কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৩০ Time View

নিজস্ব প্রতিবেদক,

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁ বিএনপি পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জ্বালানী তেল, পরিবহন ভাড়া, দ্রব্যমূল্যের বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়।
সোমবার দুপুরে উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম ও কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান।
পরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কাঁচপুর শিল্পঞ্চলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়। এতে উভয় পার্শ্বে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাহ আলম মুকুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদল নেতা হারুন-অর-রশিদ, উপজেলা যুবদলের আহŸায়ক শহিদুর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সালাউদ্দিন সালু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সহ সম্পাদক জাকারিয়া সালেহ স্বপন, থানা বিএনপি নেতা মজিবুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহŸায়ক নূর-ই-ইয়াসিন নোবেল, যুগ্ম আহŸায়ক আশরাফ মোল্লা, আশরাফ প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন, যুগ্ম আহŸায়ক বিল্লাল হোসেন,
উপজেলা ছাত্রদলের আহŸায়ক জাকারিয়া ভ‚ঁইয়া, যুগ্ম আহŸায়ক সফিক ভ‚ঁইয়া, আতিকুল ইসলাম লেলিন, শাহ জালাল আহম্মেদ, রবিউল প্রধান ও ফয়সাল প্রধান প্রমূখ।
অপরদিকে উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনিপর সভাপতি শাহজাহান মেম্বার, জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম টিটু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.