নিজস্ব প্রতিবেদক,
টিপরদী জুনিয়র টাইগার্স ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকাল ৫টায় সোনারগাঁও পৌরসভার টিপরদী মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় হাতকোপা একাদশকে ০৩ গোলে সূর্য সৈনিক ক্লাব পরাজিত করে। পৌর বিএনপি নেতা ওমর ফারুক টিটুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার যুবদলের সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু,
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মোজাম্মেল, জসীমউদ্দীন, হাবিবুর রহমান, বিল্লাল হোসেন, মোক্তার হোসেন, বকুল, বাদল, মোবারক হোসেন, কাজল, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ, যুবদল নেতা আল আমিন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবং খেলোয়াড়দের মাঝে ছিল চরম উদ্দীপনা।