বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে বিএনপি নেতা-কর্মীদের দুইদিকে বিভক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক।

সোনারগাঁ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে। সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁয়ে বিএনপি ঐক্যবদ্ধ দাবি করা হলেও তারা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় কর্মসূচির পালন করতে পারেনি।

সোমবার ২২ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁ বিএনপি পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জ্বালানী তেল, পরিবহন ভাড়া, দ্রব্যমূল্যের বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম এর নেতৃত্বে সোমবার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের শিল্পাঞ্চলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেন।

অপরদিক একইদিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল প্রতাপনগর এলাকায় বিক্ষোভ সমাবেশে করেন।

জানাযায়, দীর্ঘদিন ধরেই এ দুটি পক্ষের মধ্যে ভেতরে-ভেতরে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে বিবাদের জের ধরে দুটি পক্ষ পৃথকভাবে কর্মসূচি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.