বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে গাঁজা ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৩২৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে ৫৮০ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (২১ আগষ্ট) দিবাগত রাতে থানার দুধঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩ নং ওর্য়াড এর দুধঘাটা এলাকার ডিববা জহির এর ডানহাত খ্যাত মো. মোক্তার হোসেন এর ছেলে আল আমিন (২২) এবং একই থানার কান্দাপাড়া এলাকার মো. সুরুজ্জামান এর ছেলে নুরুজ্জামান (২০)।
র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সোনারগাঁও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.