শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁও পৌরসভার সমাজসেবক ওমর ফারুক টিটু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১০ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক,

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ চিরন্তন এই বাণী শোনা যায় প্রায়। কিন্তু এর মর্মবাণী ধারণ করেন খুব কম সংখ্যক মানুষই। একটা সময় দানবীর, সমাজসেবী মানুষের উৎসাহে, অর্থায়নেই এগিয়ে যেতো একেকটি গ্রাম, মহল্লা কিংবা অঞ্চল। কিন্তু মানুষের কর্মব্যস্ততা, অর্থের প্রতি অতিরিক্ত লিপ্সা এখন দূরে ঠেলে দিয়েছে মানবিক কর্মকান্ড থেকে। তারপরও নানা সময় অনেকেই সমাজের মানুষের কল্যাণে দেশের কল্যাণে এগিয়ে আসেন নিজ থেকেই।এমনই একজন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পৌরসভার কৃতী সন্তান ওমর ফারুক টিটু।প্রবীণ রাজনীতিবীদ উপজেলা বিএনপি নেতা হাজী সালাউদ্দিন এর মেঝো ছেলে। দলীয় কোন পদ-পদবীতে না থেকেই কাজ করে যাচ্ছেন এলাকার মানুষের কল্যাণে। রাস্তাঘাট নির্মাণ, অসুস্থদের সেবাদান, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, অসহায় পরিবারে ভ্যান ও সেলাই মেশিন প্রদান এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ,

শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার চেষ্টা করছেন তিনি।
শীতের রাতে মানুষ যেখানে যবুথবু সেই পরিস্থিতিতে কম্বল নিয়ে ছুটছেন গরীব অসহায় পরিবারের মাঝে। খোলা আকাশের নিচে থাকা ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে শীত নিবারন করার চেষ্টা করছেন তিনি। পৌর এলাকার কোন দুঃস্থ মানুষ, অসুস্থ রোগীও আর্থিক সমস্যায় পড়লে ছুটে আসেন ওমর ফারুক টিটুর কাছে, তিনিও তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার সাধ্যমত। তার এসব সামাজিক কাজের জন্য তিনি ইতোমধ্যে সাদা মনের মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। তার সামাজিক উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রমে মুগ্ধ হয়ে পৌর এলাকার সাধারণ মানুষ তাকে মানবিক ও সমাজ সেবক উপাধি দিয়েছেন।

ওমর ফারুক টিটু বলেন, তার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো ততোদিন সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই। সমাজে শুধু একজন ওমর ফারুক টিটু হলে সমাজ পরিবর্তন হবেনা। পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.