মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি ও সাধারণ মানুষের উপর হামলা আহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ Time View

নিজস্ব প্রতিবেদক।

চাঁদা না দেওয়ায় চর বলাখি এলাকায় বাড়িঘর ভাঙচুর ও সাধারণ মানুষের উপর হামলার অভিযোগ উঠেছে চর বলাকি বিএনপি নেতা তার অনুসারীদের বিরুদ্ধে।

বুধবার (২৪ শে সেপ্টেম্বর ) সন্ধ্যায় গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাখির স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে একটি মত বিনিময় সভা চলাকালীন সময়ে বিএনপি’র অপরপক্ষ মাফুজ ইকবাল আনার,বদন, সুমন,জান্নাত দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে মাফুজের
নেতৃত্বে এলোপাতাড়ি কুপিয়ে ৫জনকে মারাত্মক জখম করে। এতে স্থানীয় বিএনপির কর্মী পাভেল, সাব্বির, আরিফ,নিজাম,ও জিকু মারাত্মক আহত হন, পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে তাদের অবস্থা আশঙ্কার জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে চরবলাখি এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সরজমিনে গিয়ে যানা যায় মাহফুজের নেতৃত্বে ইকবাল আনার,বদন সুমন,জান্নাত গংরা বিগত সময়ে চরবলাখি এলাকাসহ আশেপাশের এলাকায় ছিনতাই,ডাকাতি দখল ও চাঁদাবাজি করে সাধারণ এলাকাবাসীকে জিম্মি করে রাখতো তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের বাড়ি গিয়ে গিয়ে চাদা দাবি করতো তাদের কথা মত চাঁদা না দিলে শুরু হতো নির্যাতন। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হযরত আলী বলেন গত কয়েক মাস যাবত বিএনপির নাম ভাঙ্গিয়ে একদল চাঁদাবাজ বিভিন্ন সময়ে এলাকার নিরহ মানুষকে জিম্মি করে মোটা অংকের চাঁদা দাবি করত , তাদের কথা মতো চাঁদা না দিলেই শুরু হতো বাড়ি ঘর ভাঙচুর সহ হামলা মামলা। তিনিসহ এলাকার সাধারণ মানুষ চান, চাঁদাবাজির ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.