হাবিবুর রহমান হাবিব মাষ্টার।
সোনারগাঁয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ট্যুরিজম এবং টেকসই উন্নয়নে পর্যটন’।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নন,প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন,সহ সাংগঠনিক শামীম আহমেদ,পৌর বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর,সাঈদ,ফরিদ ও পৌর যুবদল নেতা কবির হোসেনসহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, বক্তৃতারা বলেন সোনারগাঁয়ে পর্যটন সম্ভাবনাময় অঞ্চল। এখানে ঐতিহাসিক পানাম নগর, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ যাদুঘর স্থাপনা রয়েছে এ ছাড়াও আরও আকর্ষণীয় স্থান রয়েছে এই উপজেলায়
চারদিক নদী বেষ্টিত মেঘনা নদী হওয়ায়, এই নদীকেন্দ্রিক বিপুল পর্যটন সম্ভাবনা লুকিয়ে আছে।এই নদীকে ঘিরে সোনারগাঁ উপজেলাকে পর্যটনকে সমৃদ্ধ করার অপার সুযোগ রয়েছে। যা আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে।
বক্তৃতারা আরো বলেন, সোনারগাঁয়ে সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো সোনারগাঁ যাদুঘর এর পাশাপাশি এখানে প্রকৃতি ও নদীর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা আসেন। যদি আমরা নদীভ্রমণের বিশেষ ব্যবস্থা করি মনোমুগ্ধকর দৃশ্য পর্যটকদের সামনে উপস্থাপন করতে পারি, তবে সোনারগাঁয়ে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করবে। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য ও মানবাঅধিকার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার আঞ্চলিক সভাপতি শামীম হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, সামির সরকার সবুজ, মোক্তার হোসেনসহ প্রমুখ।