নিজস্ব প্রতিবেদক,
সোনারগাঁও পৌরসভার ৩ নং ওয়ার্ডের ছাপেরবন এলাকার ব্রিজ এর বার ও মূল্যবান জিনিস রাতের আধারে চুরি।
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ঝুঁকিপূর্ণ ব্রিজএর কিছু দিন আগে সংস্কার করা হয়, এ সময় ভারি যানবাহন যাতে করে না চলে সে জন্য মোটা লোহার পাইপ দিয়ে বার ও সাইনবোর্ড দেওয়া হয়। পৌরসভার প্রকৌশলী জানান, ভারি যানবাহন চলাচলের কারণে সম্পূর্ণভাবে ব্রিজ এর রেলিং ভেঙে যায় সে সাথে বড় গর্ত হয়ে যায়। এই অবস্থায় এই ব্রিজটি চলাচলে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পরে তার পর আমরা একটি লোহার বার এবং সাধারণ পথচারীদের চলাচলের জন্য অস্থায়ীভাবে ব্রিজটির সংস্কার করি। কাজ করার প্রায় মাসখানেক পর রাতের আঁধারে একদল চোর ব্রিজ এর বার এবং সাইনবোর্ড কেটে নিয়ে যায়। তিনি আরও জানান যেহেতু এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা সাধারণ যাত্রীদের চলাচলের জন্য একটা সাইট খোলা রেখে চলাচলের ব্যবস্থা করি, অথচ একটি মহল বিভিন্ন সময় পৌরসভার উন্নয়ন কে কেন্দ্র করে অপপ্রচার চালাচ্ছে, এই ব্রিজ টি এতটাই ঝুঁকিপূর্ণ যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা সাধারণ জনগণের কথ চিন্তা করে ব্রিজটি চলাচলের উপযুক্ত করে দেই।