সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহা সড়ক দুর্ঘটনা নিহত ২ কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো-ড.মির শাহ আলম শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আহ্বান-মোশারফ হোসেন মে দিবসে শ্রমিকের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান-আতাউর রহমান এর মহান মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার আহ্বান-সামির সরকার সবুজের সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ বদলি: মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে আলোচিত কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোনারগাঁয়ে বিএনপির দুই নেতাকে শোকজ সোনারগাঁয়ে তীব্র লোডশেডিং: দিনে-রাতে ২০ বার বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিপর্যস্ত জনজীবন সোনারগাঁয়ে বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা, এলাকায় আতঙ্ক

সোনারগাঁয়ে সরকারি জমিতে অবৈধ বালু ভরাট ও বিক্রির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে সরকারি জমিতে অবৈধভাবে বালু ভরাট ও বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী গাজী আওলাদ গংয়ের বিরুদ্ধে। সরকারি ভিপি কেস নং ৯৭৮/৬৭ মূলে ২৪ একর আওতাধীন ভূমি আব্দুস সাত্তার নামে সরকারের কাছ থেকে একশনা লিজ নেওয়া হলেও, লিজের শর্ত ও সরকারি আইন উপেক্ষা করে ওই জমিতে জোরপূর্বক বালু ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে আওলাদ

সরেজমিনে গিয়ে জানা যায়, বৈদ্যেরবাজারের নায়েব আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও, তার নির্দেশ উপেক্ষা করে কিছুক্ষণ পরই পুনরায় ড্রেজার মেশিন চালু করে বালু ভরাট শুরু হয়।

অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি সৌদি প্রবাসী হাবিবুর রহমানের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ১.৫০ একর সরকারি ভূমি অবৈধভাবে ৯ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। ওই জমিতে একক বাড়ির রাস্তা নির্মাণ করেন। এতে জড়িত রয়েছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আল-আমিন সরকার, আব্দুস সাত্তার ও গাজী আওলাদ গং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.