শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

হাবিবুর রহমান মাস্টার,

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর যুবদলের সাবেক সভাপতি তপন আহমেদ স্বপ্ন এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন,সাবেক মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ওয়ালিউর রহমান আপেল,ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,আল মুজাহিদ মল্লিক,এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রফিকসহ প্রমুখ,
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আবুল হাশেম কাশেমি রুহুল। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তৃতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির অন্যতম জনপ্রিয় নেতা। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে সুস্থভাবে জনগণের মাঝে ফিরে আসতে পারেন—এটাই সকলের কামনা। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.