বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ে চুনা ফ্যাক্টরী ও রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩২২ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভার পানাম থেকে সনমান্দি যাওয়ার রাস্তায় অবস্থিত দুলালপুর এলাকায় একটি চুনা ফ্যাক্টরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ফ্যাক্টরী গুরিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

৩০ আগষ্ট সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কতৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলম, সোনারগাঁ থানার ওসি (অপারেশন) মাহফুজুর রহমানসহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় কয়েকটি অবৈধ আবাসিক গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে চুনা ফ্যাক্টরীতে অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে বন্দর মুছাপুর ইউনিয়নের কামতাল এলাকার নুরে আলম তার ফ্যাক্টরি চালিয়ে আসছেন। গত ১১ আগষ্ট উপজেলার পিরোজপুর এলাকায় তার আরো একটি চুনা ফ্যাক্টরীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছন্ন করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কয়েকটি রেস্টুরেন্ট’র অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, সোনারগাঁয়ে যত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.