শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

প্যারিসে সোনারগাঁ–নারায়ণগঞ্জ ফ্রান্স প্রবাসীদের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ফ্রান্স প্রবাসীদের সম্মানার্থে ১ মার্চ রবিবার প্যারিস শহরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল সকলের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও–নারায়ণগঞ্জ ফ্রান্স প্রবাসী ফেসবুক গ্রুপের সভাপতি মোঃ শরিফুল ইসলাম। তার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা সৃষ্টি হয়।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন হোসেন, মাসুদ,সোহেল,নাফিজসহ সোনারগাঁ ও নারায়ণগঞ্জ জেলার বহু সম্মানিত ফ্রান্স প্রবাসী ও শুভানুধ্যায়ী। সবার আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
অনুষ্ঠানের প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জহিরুল ইসলাম। এছাড়াও সোনারগাঁ অঞ্চলের অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি অনুষ্ঠানটির গুরুত্ব ও সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকল রোজাদার আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসের মাটিতে এমন আয়োজন সোনারগাঁ–নারায়ণগঞ্জের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সবশেষে আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.