সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ মুন্না নির্বাচিত
ফ্রান্স প্রতিনিধি:
“বাংলাদেশ কমিউনিটি Tours, France”-এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ১০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ নির্বাচনে কমিউনিটির নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ভোট গ্রহণ শেষে গণনা কার্যক্রম সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জনাব শরিফুল ইসলাম বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব তানভীর আহমেদ মুন্না।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে জনাব জামিল আহমদকে সকলের মতামতের ভিত্তিতে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, পুরো নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে। এসময় সকল ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
একইসাথে নির্বাচন কমিশন নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দের নিকট কমিউনিটির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের ঘোষণা দেয়।
কমিউনিটির সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি প্রবাসে বাংলাদেশিদের ঐক্য, উন্নয়ন ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।