বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ে সেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠানে সভাপতি প্রার্থী আনিসের বিশাল শোডাউন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯২ Time View

নিজস্ব প্রতিবেদক।

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সোনারগাঁ উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁ উপজেলা পৌর এলাকার আওয়ামী লীগের কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এর আগে থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে থেকে এক বিশাল মিছিল বের হয়। পরে মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোয়াজ্জেম হোসেন (সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ সাইদুর রহমান (সদস্য, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ, জাতীয় পরিষদ)।

এ সময় সাবেক নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম , উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা জামিল হোসেন রনি, ছগির আহমেদ, যুবলীগ নেতা সালাম, আসাদ,ও সোহাগ রনি, এস কে, সজীব, ছাত্র লীগ নেতা সাগর, হৃদয়, সহ যুবলীগ সেচ্ছাসেবক লীগের নেতাকর্মী বৃন্দ সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.