বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁবাসীকে যুবদল নেতা ওসমান গনি রিতুর শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩০ Time View

সোনারগাঁ প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁও পৌরসভাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদল নেতা ওসমান গনি রিতু।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষাই পবিত্র ঈদুল আযহার মূল প্রতিপাদ্য। এই ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।”
এসময় তিনি সোনারগাঁ উপজেলা ও পৌরসভার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান যুবদল নেতা ওসমান গনি রিতু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.