সোনারগাঁ প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদল নেতা মেহেদী হাসান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, ঈদ আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনকে আরও মজবুত করে। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
শেষে তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও ঈদ মোবারক জানান।