সোনারগাঁ প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন তুষার ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক সকলের অঙ্গীকার।
এসময় তিনি সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আযহার তাৎপর্য অনুযায়ী মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।