মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লোকনাথ দত্তের পরলোকগমন সোনারগাঁয়ে বিএনপির অবস্থান কর্মসূচি সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি

সোনারগাঁ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লোকনাথ দত্তের পরলোকগমন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২ Time View

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শ্রী লোকনাথ দত্ত পরলোকগমন করেছেন।
গত ২২ জুন রাত ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
লোকনাথ দত্ত দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর নেতৃত্বে উপজেলার বিভিন্ন পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সনাতন সম্প্রদায়ের অধিকার ও ঐক্য প্রতিষ্ঠায়ও তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক।
তাঁর মৃত্যুতে সোনারগাঁ উপজেলার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তাঁর শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচি পরে জানানো হবে। তাঁর মৃত্যু সোনারগাঁর সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.