রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
উদ্দেশ্য প্রণোদিতভাবে মানববন্ধনে আমার ছবি ব্যবহার করা হয়েছে:মামুন BILA-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধনের অনুমোদন সোনারগাঁও সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত এসএসসি ৮২-৮৩ ব্যাচমেটদের মিলনমেলায় আম-কাঁঠাল ও ফলের জুসের আড্ডা মোগরাপাড়ার ইউপি এলাকায় জুমার নামাজ শেষে মুসল্লিদের দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ইয়াবাসহ আটক ১ ফেস্টুন ছিঁড়ে জনপ্রিয়তা কমানো যাবে না, আমি মানুষের হৃদয়ে আছি-আতাউর রহমান আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে সোনারগাঁয়ে বিএনপির মোটরসাইকেল শোডাউন সোনারগাঁ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লোকনাথ দত্তের পরলোকগমন সোনারগাঁয়ে বিএনপির অবস্থান কর্মসূচি

BILA-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধনের অনুমোদন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিবেদক,,

দেশের আইন, অভিবাসন ও মানবাধিকার বিষয়ক পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (BILA)-এর ট্রাস্ট বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। একই সঙ্গে গত ২৫ জুন সংগঠনটি নিবন্ধনের অনুমোদন লাভ করেছে।

শনিবার (২৭ জুন) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০২ সাল থেকে আইন, অভিবাসন ও মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসা BILA দেশের আইনজীবী, ব্যারিস্টার, ইমিগ্রেশন কনসালট্যান্ট ও সংশ্লিষ্ট পেশাজীবীদের একটি অরাজনৈতিক ও অলাভজনক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

নবগঠিত ট্রাস্ট বোর্ড ও কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী ও জাতিসংঘের এনজিও প্রতিনিধি অ্যাডভোকেট মহিউদ্দিন জুয়েল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আলম খান।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ এবং সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান, অ্যাডভোকেট মো. মঞ্জুরুল করিম ও হেলাল উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুদ করিম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. খালেকুজ্জামান ঝুমন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম হোসেন চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ দিদার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ট্রাস্টি ও সদস্য হিসেবে ব্যারিস্টার আব্দুল-আল-সেলিম, ব্যারিস্টার ইফতেখার আহমেদ, ব্যারিস্টার মো. রফিকুল ইসলাম মিল্টন, অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট সৈয়দ মহিউদ্দিন, অ্যাডভোকেট রতন কুমার দাস, অ্যাডভোকেট বাহালুল আলম বাহারসহ দেশের বিভিন্ন অঞ্চলের আইনজীবী ও ইমিগ্রেশন বিশেষজ্ঞরা রয়েছেন।

সংগঠনের নেতারা জানান, BILA-এর প্রধান লক্ষ্য দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, অভিবাসন ব্যবস্থার উন্নয়ন, আইন শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার এবং আইনজীবী ও ইমিগ্রেশন পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি।

তারা আরও জানান, দেশের সব জেলা ও বিভাগে শাখা বিস্তার, সদস্যভুক্তকরণ, পরিচয়পত্র প্রদান, ইমিগ্রেশনবিষয়ক প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার আয়োজন এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আইনগত সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন, বার্ষিক প্রতিবেদন ও ম্যাগাজিন প্রকাশ, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানানো হয়।

নেতৃবৃন্দের আশা, বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (BILA) দেশের আইনজীবী সমাজ, অভিবাসী শ্রমিক, প্রবাসী বাংলাদেশি এবং সাধারণ মানুষের আইনগত ও ইমিগ্রেশন-সংক্রান্ত অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.