মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে বিতর্কিত পূজা কমিটি ঘোষণায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে সমালোচনার ঝড় পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জমকালো আয়োজনে সোনারগাঁয়ে ব্র্যাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ জনের সাজা-জরিমানা

সোনারগাঁয়ে বিতর্কিত পূজা কমিটি ঘোষণায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে সমালোচনার ঝড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

নিজস্ব প্রতিবেদক,,

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদনে সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি প্রকাশিত কমিটিতে শ্রী রিপন চন্দ্র শীলকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় ও নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সুমিত রায়ের নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, সুমিত রায় সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের একজন সক্রিয় নেতা এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। তাদের দাবি, সাম্প্রতিক সময়ে একটি ঘটনায় তাকে সোনারগাঁ থানা পুলিশ আটকও করেছিল। এমন একজনকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ায় অনেকেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
হিন্দু সম্প্রদায়ের কয়েকজন সদস্যের ভাষ্য, পূজা উদযাপন পরিষদের মতো একটি অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠনে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। তারা স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সর্বজনস্বীকৃত নেতৃত্বের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.