বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগের লাইন বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ Time View

বিশেষ প্রতিনিধি সোনারগাঁ নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে আবাসিক এলাকার সাত হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কর্তৃপক্ষ।
সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইব্রাহীমের নেতৃত্বে মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি এলাকায়।এই অভিযান চালায় তিতাসের ভ্রাম্যমান আদালত।
এসময় সাত কিলোমিটার এলাকার বাসা বাড়ির সাত হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার।
সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইব্রাহীম বলেন, বৈধ গ্রাহকরা যাতে সঠিকভাবে গ্যাস পায় সেজন্য তিতাসের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে সাত হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, রাজনৈতিক প্রভাবশালিদের ছত্রছায়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে উচ্চ চাপসম্পন্ন বানিজ্যিক সংযোগ থেকে অবৈধভাবে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ নেয়া হয়েছে। ফলে বৈধ গ্রাহকরা দীর্ঘদিন যাবত গ্যাস সংকটে ভুগছেন। গ্রাহকদের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে।
তিনি জানান, ইতিমধ্যে এই উপজেলায় দশ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.