বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড জুলাই পথযাত্রা’ উপলক্ষে সোনারগাঁয়ের এনসিপির কেন্দ্রীয় নেতাদের পথসভা জিলাপী খাইয়ে জামালপুরে এমপি মামুনকে দিয়ে উদ্বোধনের পরই উধাও সাড়ে ৩ কিলোমিটার সড়কের ইট সোনারগাঁয়ে বিতর্কিত পূজা কমিটি ঘোষণায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে সমালোচনার ঝড় পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ শনিরআখড়ায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে এসকে মোবাইল টেকনোলজির শুভ উদ্বোধন অসুস্থ যুবদল নেতা হাফেজ অলির চিকিৎসার দায়িত্ব নিলেন খাইরুল ইসলাম সজিব উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর সোনারগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতাবেক মিয়ার মায়ের ইন্তেকাল সোনারগাঁয়ে অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩ Time View

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে সাজু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পৌর এলাকার উত্তর বাজার জেলখানা রোড থেকে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া ওই এলাকার আশরাফ আলীর ছেলে। উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় তার কাছ থেকে মাদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলা প্রশাসনের দাবি, মাদকের বিস্তার রোধ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.