বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

ইউপি স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা অনুষ্ঠানে এড, সাইদুর রহমান বলেন- বিএনপির জ্বালাও-পোড়াও পরিহার করতে হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৯ Time View

সোনারগাঁও সংবাদদাতা ,

তেলও ড্রাইভার, ব্রেকবিহীন গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া যায় না, তাই জাতির স্বার্থে এবং জনগণের স্বার্থে উৎশৃংখল রাজনীতি পরিহার করে আলোচনার টেবিলে আসুন, কারণ বর্তমান সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠ নির্বাচন হবে। সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠিত কর্মী সভায় বিএনপিকে উদ্যেশ্য করে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য এডভোকেট মোঃ সাইদুর রহমান এসব কথা বলেন তিনি আরও বলেন বিএনপিকে  অবশ্যই  জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে  ।

পরে বৈদ্যেরবাজার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেন রাজিব আহমেদ রনি ও মানিক মিয়া।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও কার্যনির্বাহী সংসদ কাজী মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি ছগীর আহমেদ,সাবেক জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ আহমেদ আনিস, বৈদ্যের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া, ও সাধারণ সম্পাদক আব্দুল রশিদ,
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি,ইমাম আহমেদ,বৈদ্যেরবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিব আহমেদ রনি,ইউপি সদস্য আলমগীর হোসেনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.