বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

জাতীয় প্রেসক্লাবের সামনের মেট্রোরেল স্টেশনের নামকরন “প্রেসক্লাব” মেট্রোরেল স্টেশন করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ Time View

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় প্রেসক্লাবের সামনে স্থাপিত মেট্রো রেলস্টেশনের নাম প্রেস ক্লাব স্টেশনের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে সাংবাদিক নেতৃবৃন্দ প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের সংশোধন এবং সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদও জানিয়েছেন।
অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থাপিত মেট্রোরেলের নাম সচিবালয় স্টেশন কোন সময় সাংবাদিকরা মেনে নেবেন না। অবিলম্বে এই স্টেশনের নাম প্রেস ক্লাব মেট্রো রেল স্টেশন নামকরণ করে গেজেট করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবেন।
প্রস্তাবিত গণমাধ্যম কর্মী আইনের সমালোচনা করে বক্তারা বলেন যে আইন সাংবাদিকদের কোন সুরক্ষা দেবে না , যে আইনে সাংবাদিকদের কর্মীতে পরিণত করা হয়েছে সেই আইন কোনমতেই সাংবাদিক সমাজের কাছে গ্রহণযোগ্য নয়।
এছাড়া সারা দেশে অব্যাহত সাংবাদিক নিপীড়ন বন্ধ করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কার্টুনিস্ট এম এ কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক খায়রুল আলম।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। এসব দাবির প্রতি সংহতি জানিয়ে সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল , ডিইউজের সাবেক নেতা ওবায়দুল হক খান,ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ , আইন সম্পাদক এস এম সাইফ আলী, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, এম শাহজাহান , আনোয়ার হোসেন, শাহনাজ পারভীন এলিস , মোশাররফ হোসেন, শেখ নূর ইসলাম, মনিরুজ্জামান অপূর্ব, অশোক ধর, কামরুল ইসলাম, শেখ জামাল, অমিতাভ রেজা, সিকদার আব্দুস সালাম, আসলাম ইকবাল, শেখ হাফিজ, ফিরোজ কবির শাওন , ইউসুফ আলী বাচ্চু, মনসুর আহমদ, সোহেল রানা, আব্দুর রাজ্জাক, মীর্জা মাসুদ, অনিমেষ বণিক, আব্দুল মজিদ, আবু জাফর সাইফুদ্দিন, নির্মল বর্মণ , নাহিদ আক্তার পপি, শাহিন চৌধুরী,প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.