বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

ইঞ্জিঃ মাসুমের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন-দোয়া তবারক বিতরন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক।

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৬তম জম্মদিন উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে জম্মদিন পালন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দারুল উলূম মাদরাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।
দোয়া অনুষ্ঠানে ঝাউচর দারুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি মামুনুর রশীদ নো’মানী মুনাজাত পরিচালনা করেন। দোয়া ও মুনাজাত শেষে উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের সার্বিক সহায়তায় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।
এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ন আহবায়ক ডা. আতিকুল্লাহ্, আলী আকবর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাজী বাশার, হাজী আবু হানিফ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাঈদ, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ প্রত্যাশী আসিফ আহাম্মেদ অনিস, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম আকবর, পিরোজপুর ইউনিয়ন যুবলীগ নেতা নূরে আলম জান্নাতসহ উপজেলা যুবলীগ, মহিলা লীগ, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.