বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

চৈতী গ্রুপের দূষিত পানিতে ভেসে গেলো সরকারি রাস্তা; ৫ গ্রামের মানুষের দূর্ভোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৭০ Time View

সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্পগ্রুপ চৈতী কম্পোজিটের বৃষ্টির পানিতে পাশ্ববর্তী ছোটশীলমান্দী গ্রামের রাস্তা ভেঙ্গে গেছে। পানির তীব্র স্রোতে সড়কের অনেকটা জুড়ে গভীর গর্ত হয়ে মাটি সরে গেছে। এতে ৫-৭ টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সোনারগাঁও পৌরসভার ৩ নং ওয়ার্ডের ছোটশীলমান্দী গ্রামে চৈতী গ্রুপের বিশাল শিল্পপার্ক। এরই এক অংশ নির্মানাধীন আবুল কালাম স্পিনিং মিলের পাশে ছোটশীলমান্দী গ্রামের দেলোয়ারের বাড়ির সামনের সড়কটিতে গভীর ভাঙ্গন দেখা দিয়েছে। গ্রামবাসীর অভিযোগ, বিভিন্ন সময় বৃষ্টি ও অন্যান্য ব্যবহৃত পানি রাস্তার দিকে ছেড়ে দেয়। এতে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠে। গত দুই দিন আগে ভারী বৃষ্টিতে পানির তীব্র স্রোতে এই সড়কটি ভেঙ্গে গেছে। এটা পৌরসভার সরকারি রাস্তা ছোটশীলমান্দিসহ আশে পাশের ৭/৮ টি গ্রামের মানুষ চলাচল করে এই সড়কটি দিয়ে।

গ্রামের বাসিন্দা আলম জানান, চৈতী গ্রুপের আগ্রাসন শুধু এটাই নয়। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সঙ্গে সংযোগ স্থলে কয়েকশ মিটার পাকা সড়কও বালু ফেলে চলাচলের অনুপযোগী করে রেখেছে চৈতী গ্রুপ।বর্তমানে কোন রিকশা বা গাড়ি এই সড়কে চলতে পারেনা। গ্রামের বাসিন্দা রতন মিয়া বলেন, গত দুই দিন আগে অতিরিক্ত বৃষ্টিতে চৈতি কোম্পানির ভেতরের পানি তীব্র স্রোতে গ্রামের দিকে ছুটে আসে। কাঁচা রাস্তাটি মারাত্নক ভাবে ধ্বসে গেছে। কোম্পানির লোকদের অনেক বার বলা হয়েছে। কিন্তু এখনো কোন ব্যবস্থা নেয় নাই।

এ ব্যাপারে সোনারগাঁও পৌরসভার সহকারি প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, বিষয়টি জানা ছিলনা। এখন আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.