বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ে ডাকাতের কবলে পুলিশ কর্মকর্তা; কুপের আঘাতে গুরুতর আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩২৬ Time View

কাগজকলম অনলাইন,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবার ডাকাতের কবলে পড়েছেন এক পুলিশ কর্মকর্তা। এ সময় ডাকাত দলের সদস্যরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে সর্বস্ব লুটেনিয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকার মেঘনা টোল প্লাজার আগে একদল ডাকাত তাঁর গাড়ির গতি রোধ করে এ ঘটনা ঘটান। ঘটনার পরপরই তাঁকে দ্রুত প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী ঐ পুলিশ কর্মকর্তার নাম আলমগীর হোসেন। তিনি চট্টগ্রাম জোনের জোড়ারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বরত।

পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছিলেন আলমগীর হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকার মেঘনা টোল প্লাজার আগে একদল ডাকাত তাঁর গাড়ির গতি রোধ করে। এ সময় তাঁর মোবাইল ফোনসহ টাকা-পয়সা দিয়ে দিতে বললে তাতে অসম্মতি জানান পুলিশ কর্মকর্তা। পরে ডাকাতেরা তাঁর ঘাড়ে অস্ত্রের কোপ দিতে চাইলে তিনি হাত দিয়ে আঘাত ফেরান। এরপর তাঁকে কুপিয়ে জখম করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা।

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের জন্য সোনারগাঁ থানায় অভিযোগ নিয়ে এসেছেন আহত ওসির প্রতিনিধি। মামলাটি সোনারগাঁ থানা থেকেই তদন্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.