শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জামালপুরে তিন বছরে জলাবদ্ধতায় শেষ লিচুর ১৩৭ মাতৃগাছ, প্রশ্নে সরকারি উদাসীনতা দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন দিনাজপুরে ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এক মাদক কারবারি আটক এম এ রশীদ হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ: স্বজনদের ওপর হামলা,স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্ন জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার জামালপুরে ৭০০ উন্নয়ন প্রকল্প ফাইলবন্দি: প্রধান নির্বাহী কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়”শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁ উপজেলা পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান ইকবাল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত মো.শাহিন খান

দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং রাজ-৩৪৫৫) প্রধান কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩১ জুলাই শুক্রবার দিনাজপুর শহরের বিশ্ব রোড খামার কাচাই (শেরশাহ মোড়ের উত্তর পার্শ্বে) সংগঠনের প্রধান কার্যালয়ের নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সংগঠনের সভাপতি মোঃ শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দিনাজপুর পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না , প্রচার সম্পাদক বাবু চৌধুরী ও দিনাজপুর জেলা ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ (টিআই)মোঃ রায়হানুল ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল,দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম, যুগ্ন আহবায়ক শওকত হোসেন তোতা, দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, কোতয়ালী তাঁতী দলের সভাপতি মোঃ বাবু , শ্রমিক নেতা আকরাম হোসেন মুন্না প্রমুখ।

এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন হাফেজ মাওলানা আবুল কালাম সরকার।

আলোচনা শেষে সংগঠনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় সকলকে ফুলের মালা দিয়ে বরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সর্বশেষে ফিতা কেটে ও মুনাজাতের মধ্য দিয়ে নতুন অফিস ঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এরপর অফিস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি মোঃ শাকিল ও ইউনিয়নের পতাকা উত্তোলন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম।

উক্ত সংগঠনে ১৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোঃ শাকিল, সহ সভাপতি মোঃ আকরাম, সাধারন সম্পাদক মোঃ নুর আলম, সহ-সাধারন সম্পাদক মোঃ আলী, সাংগঠনিক সম্পাদক সুজন মহন্ত, অর্থ সম্পাদক মোঃ জুলফিকার আলী, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ, সড়ক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক তহিদ উদ্দীন খলিফা, সমাজ কল্যান সম্পাদক মোঃ হাবীব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুরুল হুদা বাবু, কার্য নির্বাহী সদস্য মোঃ কামরান ও মোঃ সবুজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel