সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
লাখাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন যুবদল নেতা খায়রুল ইসলাম সজীব তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত দেবীগঞ্জে পৃথক বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুইজনের মৃত্যু পঞ্চগড় জেলা প্রতিনিধি সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, দুই স্টাফ গ্রেপ্তার বোদা উপজেলায় ক্রীড়ার সোনালী অতীত ফেরাতে মাঠে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সোনারগাঁয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান লাইসেন্স না থাকায় সোনারগাঁয়ে তিন হোটেল-রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আবৃত্তি সংঘের আয়োজনে ‘শরৎ আবৃত্তি সন্ধ্যা

লাখাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

নিজস্ব প্রতিবেদক,
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জের লাখাই থানায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় লাখাই থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লাখাই উপজেলার সম্ভাব্য ৬৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রসহ থানার বিভিন্ন বিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওসি শরীফ আহমেদ বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, লাখাই উপজেলা শাখার সভাপতি আশিষ দাস গুপ্ত, সাধারণ সম্পাদক রনজিত চন্দ্র দেব, পূজা উদযাপন ফ্রন্ট, লাখাই উপজেলা শাখার সভাপতি অপূর্ব চন্দ্র দেব এবং পূজা উদযাপন পরিষদ, লাখাই উপজেলা শাখার সভাপতি প্রানেশ গোস্বামী।
বক্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন, পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel