রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার নীতি অনুসরণের কথা জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জে শিক্ষক সমাবেশ, এমপিওভুক্তির দাবি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: নদীভাঙন রোধে তীর সংরক্ষণ ও খাল খননে উদ্যোগ নেওয়া হয়েছে মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় দেবীগঞ্জে কমিটি গঠন কে এই মোমেন শিকদার ও সোহেল গংদের,কোথায় তাদের খুটির জোর পুরান টিপরদী মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন পৌর বিএনপি নেতা মিঠু টিপরদী চৈতী বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে উষ্ণ অভ্যর্থনা জামালপুরে ৩ দিনের আমরণ অনশনের পর ৪৪ জনের নিয়োগ বাদ ৭ জন বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির মুখে প্রকৌশলী ও জনতা, মামলাসহ গ্রেপ্তার ১

দেবীগঞ্জে শিক্ষক সমাবেশ, এমপিওভুক্তির দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

মোঃশাকিল আহমেদ

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত এমপিওভুক্তকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় দেবীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উপজেলা শাখার সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম টুটুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমি আপনাদের দ্বারা সংবর্ধিত হতে চাই না; বরং আমি সমগ্র শিক্ষক সমাজকে সংবর্ধিত করতে চাই। কারণ, শিক্ষকরা জীবনের পুরো সময়টুকু মানুষ গড়ার কারিগর হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।”
তিনি বলেন, “শিক্ষক সমাজের অগণিত দুঃখ-কষ্ট ও নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব দুঃখ-কষ্ট দূর করার লক্ষ্যে সরকারের পরিকল্পনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণ ও জাতীয়করণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।”
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের সন্তানদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে তারা নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে শিক্ষক সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না; তাদের নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। একটি নীতিনৈতিকতাসমৃদ্ধ জাতি গঠনে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
সমাবেশে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ঐক্যজোটের কলেজ শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, “নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয়। পর্যাপ্ত অর্থায়ন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে এসব প্রতিষ্ঠান নানা সংকটে রয়েছে। দ্রুত অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব না হলে অদূর ভবিষ্যতে অনেক প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।”
এদিকে, উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি নিজস্ব বসার স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরে আলম টুটুল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন তিনি।
সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel