রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার নীতি অনুসরণের কথা জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জে শিক্ষক সমাবেশ, এমপিওভুক্তির দাবি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: নদীভাঙন রোধে তীর সংরক্ষণ ও খাল খননে উদ্যোগ নেওয়া হয়েছে মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় দেবীগঞ্জে কমিটি গঠন কে এই মোমেন শিকদার ও সোহেল গংদের,কোথায় তাদের খুটির জোর পুরান টিপরদী মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন পৌর বিএনপি নেতা মিঠু টিপরদী চৈতী বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে উষ্ণ অভ্যর্থনা জামালপুরে ৩ দিনের আমরণ অনশনের পর ৪৪ জনের নিয়োগ বাদ ৭ জন বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির মুখে প্রকৌশলী ও জনতা, মামলাসহ গ্রেপ্তার ১

ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার নীতি অনুসরণের কথা জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি | মোঃশাকিল আহমেদ,
ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সময়ে করা চুক্তির নীতিকে অনুসরণ করে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলো এলাকায় নদী ও পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে মহানন্দা নদী এলাকায় ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সরকার কাজ করছে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গেও বাংলাদেশের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে বলে জানান তিনি।
ফারাক্কা চুক্তি প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে তা নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে। ১৯৭৭ সালের চুক্তির আলোকে নতুন চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানান তিনি। এর আগে তিনি জানিয়েছিলেন, ১৯৭৭ সালের চুক্তির চেয়েও বাংলাদেশের জন্য বেশি পানির হিস্যা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, নদী ও খাল উদ্ধারের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। দেশের বিভিন্ন এলাকায় খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় যাতে পুনরায় দখল হয়ে না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, নদী উদ্ধারে দলীয় পরিচয় বিবেচনা না করে কাজ করা হবে। পাশাপাশি ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন এবং আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের ন্যায্য পানির অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত থাকবে।
এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশের এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত হবে। বিভিন্ন পর্যায়ের কর্মসূচি শেষে টেকনাফে গিয়ে কর্মসূচিটির সমাপ্তি হবে।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আঁকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান, নাসির খান মিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel