রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
কোরআন-হাদিসের আলোকে মানুষকে হেদায়েতের আহ্বান প্রতিমন্ত্রীর সোনারগাঁয়ে হাডুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত, ২নং ওয়ার্ড বিজয়ী সোনারগাঁয়ে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত ১০ মাসেও বই মেলেনি,অবশেষে তদন্তে উপজেলা প্রশাসন স্বামীর দাফন শেষ হতেই স্ত্রীর মৃত্যু, হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া পঞ্চগড়ের মাড়েয়ায় ব্যাপক সিম চাষ, লাভের আশায় কৃষক সোনারগাঁও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা গ্রেপ্তার পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

কোরআন-হাদিসের আলোকে মানুষকে হেদায়েতের আহ্বান প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

পঞ্চগড় প্রতিনিধি:

মাহফিলের নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওলামা দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এমন বক্তা চাই, যিনি কোনো দলের কথা বলবেন না। কোরআন-হাদিসের ব্যাখ্যা দিয়ে আমাদের হেদায়েত করবেন। আমরা এতে সর্বাত্মক সহযোগিতা করব।”

তিনি বলেন, বিগত দিনে মসজিদগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো দল বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর। সেই ইসলামকেই মানুষের হৃদয়ে ধারণ করাতে চান তাঁরা।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাহফিল হবে ইসলামের সঠিক শিক্ষা প্রচার, কোরআন-হাদিসের ব্যাখ্যা এবং মানুষের নৈতিক ও আত্মিক উন্নতির মাধ্যম। মাহফিলের পবিত্রতা বজায় রাখতে হবে। এর আড়ালে কেউ যাতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ওলামা দলের নেতাকর্মীদের সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel