বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন

সোনারগাঁয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন স্থানীয় জনতার মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ অবরোধ ও বিক্ষোভ করা হয়। এ ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানযটের সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পরে যাত্রী ও মালবাহী দূরপাল্লার পরিবহনগুলো।

এর আগে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইব্রাহীম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁও জোন তিতাস এর ডিজিএম সুরুজ আলম, মেঘনা শিল্পাঞ্চল জোন তিতাস ম্যানেজার মনিরুজ্জামান পলাশ, সোনারগাঁও থানার অফিসারস ইনচার্জ হাফিজুর রহমান, ওসি তদন্ত আহসান উল্লাহ, ওসি অপারেশন মাহফুজুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

বিক্ষুব্ধ এলাকাবাসী বিচ্ছিন্ন গ্যাস পূনরায় সংযোগের জন্য দাবী জানালে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইব্রাহিম ও সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান বিক্ষুব্ধ জনগনকে দুই দিনের মধ্যে পূনরায় গ্যাস সংযোগের আশ্বাস দিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যান চলাচল সচল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.