বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে ফয়জল হত্যা মামলার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার সোনারগাঁয়ে শর্ট সার্কিট থেকে আল-মদিনা শপিং মলে অগ্নিকাণ্ড মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান

এক আ’লীগ নেতার অত্যাচার এক নারীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২২০ Time View

নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক নারী গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয় এক আওয়ামীলীগ নেতার সীমাহীন অত্যাচার ওই নারী এমনটি করেছন। নিজের জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর সঙ্গে এক ছেলে ও এক মেয়ে সেখানে উপস্থিত ছিল। শরীরে কেরোসিন ঢালার পর উপস্থিত কয়েকজন ওই নারীকে বাধা দেন।

আত্মহত্যার চেষ্টাকারী শিরিন খান জানান, আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। দুদিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা এলাকায়।

ওই নারী বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরপা এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেছেন এবং সেখানে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিয়ে আসছেন। হান্নান আমার নামে মামলা করেছে এবং হুমকি-ধামকি দিচ্ছে। গত দুই মাস ধরে আমাকে বাড়িতে যেতে দিচ্ছে না।

তিনি আরও বলেন, আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এখন কোথায় আছেন আমি জানি না।

শিরিন খান বলেন, আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে তারা সহযোগিতা করছে। কিন্তু তাদের সঙ্গে পেরে উঠছে না। হান্নান আমাদের আর বাড়িতে না যেতে বলছে। জমির দলিলপত্র সব দিয়ে দিতে বলছে।

তিনি বলেন, দ্বারে দ্বারে ঘুরেও কোনো উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছি। আমার আর কোনো উপায় নেই। আমার মেয়েটার ব্রেনে সমস্যা।

আত্মহত্যার চেষ্টার পর প্রেস ক্লাব এলাকার দায়িত্বরত পুলিশ তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

জানা গেছে, শিরিন খানের পৈতৃক বাড়ি বরিশালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.